শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ময়মনসিংহ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্যোগে হতদরিদ্রদের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনার এই পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহ সেনানিবাসের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মহীন ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবণ ও সাবান।

বুধবার সকালে আর্টডকের ৪০৩ ব্যাটল গ্রুপের ২১ ইষ্ট বেঙ্গলের তত্ত্বাবধানে নগরীর ২৯নং ওয়ার্ডের বাদেকল্পা এলাকায় ৩০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের আরও ৩০০ পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ