বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া

তিনশতাধিক পানিবন্দি পরিবারে খাবার বিতরণ টাঙ্গাইল ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘস্থায়ী বন্যায় যমুনার বিস্তৃত চরাঞ্চলে আটকে পড়েছে শত শত পরিবার। চতুর্দিকে পানি থাকায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ পরিবারে চুলো জ্বলছেনা ঘরে পানি জমার কারণে। এমন প্রায় তিনশতাধিক পরিবারের মাঝে খাবার (প্যাকেট বিরিয়ানি) বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা।

গতকাল (৩ আগষ্ট সোমবার) দুপুরের দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বেশ কিছু বন্যাদুর্গত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচণ্ড রৌদ্রত্তাপের মাঝেও এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা নেতৃবৃন্দ ঘুরে ঘুরে প্রতিটা ঘরে গিয়ে খাবারগুলো দুর্গতদের হাতে তুলে দেন। ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের ভাষ্যানুযায়ী দুর্গতদের মাঝে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেই পরিমাণ ত্রাণ সামগ্রী পৌছানো দরকার তা তারা পাচ্ছেনা। ফলে বহু কষ্টে দিনপার করতে হচ্ছে তাদের। তাই ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি তাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক মিনহাজ খান,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অর্থ সম্পাদক আ. লতিফ, প্রশিক্ষণ সম্পাদক রহমতুল্লাহ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, মাসউদুর রহমান, জাহাঙ্গীর আলম, সাদিকুল ইসলাম, কামরুজ্জামান,নূরুল আলম প্রমুখ ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ