বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্কুল-কলেজ খোলার তারিখ জানা যাবে ২৫ আগস্টের পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় পাঁচ মাস যাবত স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে ধীরে ধীরে সব কিছু খুলে দিচ্ছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে কবে নাগাদ খুলবে তা আগামী ২৫ আগস্টের পর জানা যাবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই সবাইকে জানিয়ে দেয়া হবে।

পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কিনা- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, যখনই আমরা ক্লিয়ারেন্স পাব তখনই জানাব।

উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ