মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

মসজিদে নববির ইমাম শায়খ হুজাইফির মৃত্যুর খবর গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

গত শুক্রবার (২১ আগস্ট) থেকে আরব বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে মসজিদে নববির সবচেয়ে প্রবীণ ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। গুজবের সেই ঢেউ আছড়ে পড়ে আমাদের বাংলাদেশেও।

গতকাল মঙ্গলবার থেকে শায়খ হুজাইফির মৃত্যু সংক্রান্ত কিছু পোস্ট এদেশের কিছু মানুষও ফেসবুকে প্রকাশ করতে থাকেন। অথচ এই খবর যে একেবারে ভিত্তিহীন এর সবচেয়ে বড় প্রমাণ হল- এখন পর্যন্ত আল হারামাইনিশ শারিফাইন কতৃপক্ষ, সৌদি সরকার কিংবা গ্রহণযোগ্য কোন মিডিয়া তা প্রকাশ করেনি। গত শুক্রবারই আরবি গণমাধ্যম 'গাজা টাইমস' এবং পরে এএফপি আরবি শায়খ হুজাইফির মৃত্যুর খবরকে গুজব বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগেও ২০১৭ সালের মে এবং ২০১৯ সালের সেপ্টেম্বরে শায়খ হুজাইফির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, শায়খ হুজাইফি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের ইমাম এবং খতিব। হারামাইনিশ শারিফাইনের ইমাম এবং খতিবদের মধ্যে সবচেয়ে প্রবীণ। তাঁর বয়স ৭৩। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ