মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

আফগানিস্তানে হঠাৎ বন্যায় ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলে হঠাৎ বন্যায় ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। আহত হয়েছে অন্তত একশ জন। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। তাদের উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকেই উদ্ধার অভিযান চলছে।

গতকাল বুধবার সকালে আফগানিস্তানের উত্তরাঞ্চলে পারওয়ান প্রদেশের চারিকার শহরে এ দুর্যোগ হয়। অতি বৃষ্টিতে হঠাৎ বন্যায় ওই শহরের অন্তত ৫০০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বেশিরভাগ মানুষই এসময় ঘুমে ছিলেন। পানির স্রোতে অনেকেই ভেসে গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অনেকে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন প্রদেশে গভর্নর। জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এ মাসের শুরুর দিকে নানগরহারের একটি গ্রামে হঠাৎ বন্যায় মারা যায় ১৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ