মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরানোর আদেশ দিলো ইসরায়েলি আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি গড়ে উঠেছে সেগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছে ইসরায়েলের সর্বোচ্চ আদালত।

বসতি স্থাপনের ফলে ক্ষতিগ্রস্ত ও বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালে জেলা আদালতের দেয়া রায়কে বাতিল করে বৃহস্পতিবার নতুন এই রায় দেন সুপ্রিম কোর্ট।

জেলা আদালত যখন ফিলিস্তিনিদের জমির ওপর বসতিস্থাপনকারীদের আইনগত অধিকার দিয়েছিল, তখন তাদের এটা জানা ছিল না, মূল মানচিত্রে এসব জমি ফিলিস্তিনিদের হিসেবে দেখানো হয়েছে।

জর্ডান উপত্যকায় একটি পাহাড়ের চূড়ায় ২০ বছর আগে বসতি স্থাপন করা ৪০টি পরিবার রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনিদের মালিকানাধীন প্লটে বাস করে। তাদের দাবি, তারা সেখানে বাস করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

তবে সুপ্রিম কোর্ট বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ কাজটি অন্যায্যভাবে করেছে এবং তারা ফিলিস্তিনিদের ন্যায্য মালিকানাকে উপেক্ষা করেছে। বেশির ভাগ দেশ ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলে দখল করা ভূমির ওপর ইসরায়েলিদের নতুন বসতি স্থাপনের বিরোধিতা করে।

এদিকে ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবেই চায়। ওখানে ত্রিশ লাখ ফিলিস্তিনি বাস করে। তাদের মধ্যে বসতি গড়ে তুলেছে প্রায় সাড়ে ৪ লাখ ইসরায়েলি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ