মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করে বিমানের সরাসরি ফ্লাইট চালু করছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলকে যে আইনের বলে সংযুক্ত আরব আমিরাত এতদিন বয়কট করে আসছিল এবং তেল আবিবের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন বন্ধ ছিল সে আইন বাতিল করেছে আবুধাবি সরকার। গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।

আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম এ ঘোষণা প্রচার করেছে। বার্তা সংস্থাটি বলেছে, ১৯৭২ সালে প্রণীত ইসরাইলকে বয়কট করা বিষয়ক ১৫ নম্বর কেন্দ্রীয় আইন বাতিল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান একটি ফরমান জারি করেছেন। এই ফরমানের কার্যপরিধি উল্লেখ করে বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ইসরাইলে বসবাসরত লোকজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং লেনদেন করতে পারবেন। এজন্য তারা প্রয়োজনে চুক্তিও করতে পারেন।

এই ফরমানের কারণে এখন থেকে ইসরাইলের যেকোনো ধরনের পণ্য বা মালামাল সংযুক্ত আরব আমিরাতে রাখা ও বিক্রি করা যাবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট আগামী সোমবার চালু হবে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রথম ফ্লাইট ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ বিমানে থাকবে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ