বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রোববার পাবনা-৪ উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ি পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। স্থায়ী কমিটির বৈঠক শেষে রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শুন্য আসনের নির্বাচনের তফশিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। রোববার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) এ আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

সোমবার দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা করা হলো। এছাড়া একই দিন সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে যোগ দেন তারেক রহমান। নিজ নিজ বাসা থেকে অংশ নেন-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ