বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার শর্ত সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে অসন সংখ্যার বেশি যাত্রী পরিবহন করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

শনিবার সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।’

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের আহ্বান জানান। পাশাপাশি যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকতে বলেন।

ওবায়দুল কাদের জানিয়েছে, সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ