শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ

করোনায় রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট এম.এ খালেক (৬৪) মারা গেছেন।

শনিবার রাত ১০টা ৪০মিনিটে রাজধানী ঢাকার (বিআইএইচএসএইচ) বাংলাদেশ ইন্সটিটিউট অফ হেলথ্ সাইন্সেস জেনারেল হসপিটালে ইন্তেকাল করেন।

এডভোকেট এম.এ খালেকের বড় ছেলে এম.এ. খালেদ পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা করোনার উপসর্গ নিয়ে ১৩ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। ১৬ আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হালকা কাশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন।

১৮ আগস্ট দিনগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সন্ধ্যার দিকে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৪০মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ