বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার অষ্টম শ্রেণির মূল্যায়ন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেয়া হবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানা গেছে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে। এ মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেট নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এ কথা জানিয়ে চিঠি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বোর্ড এই চিঠি দিয়েছে। এ মূল্যায়ন বার্ষিক পরীক্ষার মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি।

এর আগে গত ২৭ আগস্ট চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তারও আগে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ