বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার দাওরায়ে হাদিস পরীক্ষার্থী ২২৩৪২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার দাওরায়ে হাদিস পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী সংখ্যা ২২৩৪২ জন। আজ আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার থেকে শুরু হচ্ছে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার। সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে ও তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ২৮টি জোনে বিভক্ত করা হয়। মোট ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় ১০ টি। মোট নম্বর ১০০০ (এক হাজার)। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২টায় শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১টায়।

২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিন যথাক্রমে বুখারী শরীফ-২, আবু দাঊদ শরীফ, তিরমিযী শরীফ-১, মুসলিম শরীফ-১, বুখারী শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারণে ১৪৪১ হিজরী/২০২০ সালের দাওরায়ে হাদীস পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর ২০ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ