রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মানুষ মসজিদেও নিরাপদ না থাকলে সেটা দুঃখজনক: সংসদে হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, আমাদের দেশ কিন্তু মসজিদের দেশ। মানুষ মসজিদে যদি আজকে নিরাপদ না থাকে সেটা দুঃখজনক।

এটি জাতীয় ও অন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা এর একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়ার জন্য আমি সংসদ নেত্রীকে অনুরোধ করবো।

তিনি রোববার জাতীয় সংসদ অধিবেশনে বলেন, "এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এবিষয়ে বিশেষজ্ঞ। তাদেরকে এবিষয় আপনি দায়িত্ব অর্পণ করবেন বলে আমি বিশ্বাস করি। যার ফলে এই ঘটনার সঠিক তথ্য বের হয়ে আসবে। যারা ইন্তেকাল করেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে শোক প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি।

আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

হারুন বলেন, মাননীয় স্পিকার, আমি সংসদ সচিবালয়কে আপনার মাধ্যমে মেজর সিনহার জীবন বৃত্তান্তও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তার কারণ যিনি আজকে সারাদেশের ভিতকে নাড়া দিয়েছে। যার জন্য সেনাবাহিনী প্রধান ও পুলিশ বাহিনীর প্রধান জনগণের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেন সংগঠিত না হয়।

তিনি বলেন, মাননীয় স্পিকার এই ঘটনায় গোটা জাতী শোকাহত হয়েছে। যে কারণে আমি মনে করি, আপনারা যে শোক প্রস্তাবটি উথ্থাপন করেছেন তার মধ্যে অন্তর্ভুক্তি হওয়া একান্ত আবশ্যক।

তিনি বলেন, কয়েক দিন আগে উত্তর অঞ্চলের একজন সংসদ সদস্য ইস্রাফিল ইন্তেকাল করেছেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার চেনাজানা ও যোগাযোগ ছিল। আল্লাহ কখন কাকে কোথায় মৃত্যুবরণ করাবেন সেটা আমরা কেউ জানি না মাননীয় স্পিকার। যে কারণে আমাদের সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। আর যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ