রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

উত্তর সাইপ্রাসে তুরস্কের সামরিক মহড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: তুরস্কের সামরিক বাহিনী উত্তর সাইপ্রাসের বিচ্ছিন্ন প্রজাতন্ত্রে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে। রোববার থেকে শুরু হওয়া এ মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া সাফল্যের সঙ্গে চলছে। তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের ও তার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই।’

তুরস্ক ভূমধ্যসাগরে তার বিতর্কিত সাইপ্রাস ও গ্রিস দ্বীপপুঞ্জের মাঝামাঝি তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে জাহাজ মোতায়েন করেছে। ওই জাহাজটি পাহারা দিতে যুদ্ধজাহাজের স্কট পাঠিয়েছে। এ নিয়ে সাইপ্রাস ও গ্রিস দাবি করেছে এটি তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল।

রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন এরদোগান। এসময় তিনি অনুরোধ করেন, এ ইস্যুতে ইইউ যেন একতরফাভাবে গ্রিসের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করে।

আগামী ২৪-২৫ সেপ্টেম্বর ইইউ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির প্রভাবশালী সদস্য ফ্রান্স জানিয়ে দিয়েছে, সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে আলোচনা হতে পারে।

এরদোগানের অভিযোগ, ইউরোপের রাজনীতিবিদরা যে ধরনের উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, তারা সমস্যার সমাধান চান না।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ