মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রশ্নফাঁস প্রতিরোধে এবারও সতর্ক হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ প্রশ্নফাঁস রোধে সতর্ক রয়েছে। একহাতে প্রশ্ন করা, তথ্য প্রযুক্তির সহযোগিতা নেয়া ও বিশ্বস্ত লোকদের হাতে দায়িত্ব দেয়াসহ নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

জানা যায়, হাইয়াতুল উলইয়ার নিয়ম ছিলো, প্রশ্নপত্র তৈরির কাজটি করবেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল। চূড়ান্তভাবে দেখে অনুমোদন করবেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ.। তবে কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত দায়িত্ব পান মাওলানা আবদুল কুদ্দুস। তার ব্যাপারে আছে নানা অভিযোগ। তাই এ বছর প্রশ্ন তৈরি ও চূড়ান্ত অনুমোদনের কাজ এককভাবে করবেন হাইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসলাঈল। পূর্ণ সতর্কতার সঙ্গে তিনি কাজ করছেন বলে একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

হাইয়াতুল উলইয়ার একজন সদস্য বলেন, প্রশ্নফাঁস রোধে পরীক্ষার কিছু সময় আগে প্রত্যেক পরীক্ষার হলে ‘প্রশ্নপত্র’ পাঠিয়ে দেয়া হবে। দেশের প্রতিটি পরীক্ষা হলে প্রিন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

হাইয়ার আরও একজন সদস্য জানান, গতবারের মতো এবারও প্রশ্নপ্রত্র হলের নেগরানদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে। কিংবা থাকবে বিকল্প ব্যবস্থা।

গতবছর পরীক্ষার্থীরা প্রশ্ন নির্ধারিত সময়ে পেয়েছে। এবারও হাইয়ার প্রতিনিধি দল প্রতিটি কেন্দ্রে গিয়ে বিকল্প কারেন্ট, প্রিন্টার এবং ফটোকপি মেশিনের বিষয়টি নিশ্চিত করবে।

জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রোধে মুরুব্বিরা পূর্ণ সতর্ক আছেন। তাই এবছর প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ