সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তা জানান, ‘দু’টি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।’ নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।

বর্ষা মৌসুমে নেপালের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় সাধারণত ভূমিধস হয়ে থাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, এ বছর বর্ষাজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫১ জনে পৌঁছেছে এবং ৮৫ জন নিখোঁজ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ