বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

ভোলার জামিআ হোসাইনিয়ায় বুখারির উদ্বোধনী সবক প্রদান করেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার তজুমদ্দিন থানাধীন ঐতিহ্যবাহী প্রাচীন দীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম তজুমদ্দিনের দরসে বুখারির সবক আজ রোববার আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে দাওরায়ে হাদিসের সর্বোচ্চ গ্রন্থ বুখারি শরিফের প্রথম হাদিসের দরস প্রদান করেন বাংলাদেশ আহলুস্ সুন্নাহ ওয়াল জামাতের নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

জামিআ হোসাইনিয়ার সদরুল মুদাররিসীন আলহাজ মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও জামিআর প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দীন মাওলানা মুসলেহুদ্দীন ইসলামপুরি ও আলেম লেখক মুফতি যুবাইর মাহমুদের যৌথ সঞ্চালনায় ইফতেতাহে দরসে বুখারিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা আনাসসহ ভোলার শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ।

উল্লেখ্য, ১৯৫৮ ঈসাব্দে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি দীর্ঘদিন মেশকাত জামাত পর্যন্ত চালু ছিল। চলতি বছর এতে দরসে নেজামির সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ