বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩২ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৩২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১২ লাখ ১৭৬ হাজার ৬৬৫ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার মানুষের। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ