মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

অস্ত্র মামলায় সাহেদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে যুক্তি উপস্থাপন শেষ করেন।

এরপর সাহেদের আইনজীবীও যুক্তি উপস্থাপন শুরু করেন। সাহেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় রবিবার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, 'সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ মামলার আসামি সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চাই।' তিনি বলেন, 'আগামী রোববার এ মামলার আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হবে। আশা করছি, চলতি মাসেই এ মামলার রায় হবে।'

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে পারেনি। যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই আমরা ন্যায়বিচার পাব। আসামি সাহেদ এ মামলায় খালাস পাবেন।

এদিকে, গতকাল বুধবার আদালতে অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ। এ সময় আদালত তাকে জিজ্ঞাসা করেন, তিনি সাফাই সাক্ষী দেবেন কি-না। উত্তরে সাহেদ বলেন, 'আমি সাফাই সাক্ষী দেব না।' আদালত জিজ্ঞাসা করেন, 'আপনি দোষী না নির্দোষ?' জবাবে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ