মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

হাটহাজারী ইস্যু: করোনার দোহাই দিয়ে বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা করোনার দোহাই দিয়ে বন্ধ ঘোষণা করেছে সরকার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আজগর আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বন্ধের এ আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ চারমাস মাদরাসা বন্ধ থাকার পর অবশেষে গত ২৬ আগস্ট দেয়া হয় খোলার অনুমতি। তবে সেসময় করোনা মোকাবেলার জন্য কওমি মাদরাসার কিতাব বিভাগ খুলতে কিছু শর্ত দেয়া হয়েছিলো।

শিক্ষামন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আজগর আলী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আরােপিত সেসব শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত সরকারী নির্দেশক্রমে বন্ধ করা হলাে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এর আগে বুধবার রাতে আল্লামা আহমদ শফী, শুরা সদস্য ও মাদরাসার সিনিয়র শিক্ষকরা মাওলানা আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসা থেকে অব্যাহতি দেয়াসহ তিনটি সিদ্ধান্ত নেয়। অন্য সিদ্ধান্তগুলো- মাদরাসায় অধ্যয়নরত কোনো ছাত্রকে হয়রানি করা হবে না। অবশিষ্ট সকল প্রকার সমস্যার সমাধান আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকের মাধ্যমে করা হবে।

এর আগে বুধবার জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ