বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাকমিল পরীক্ষার অনিয়ম রোধ: মাঠে থাকবে পর্যবেক্ষণ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী রবিবার ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে তাকমিলের কেন্দ্রীয় পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সকল সমস্যার সমাধানে মাঠে থাকবে একটি শক্তিশালী পর্যবেক্ষণ টিম। সাত সদস্যদের এই উচ্চ ক্ষমতা সম্পন্নটিমে থাকবেন বেফাকসহ অন্যান্য বোর্ডের নেতৃবৃন্দ।

জানা যায়, সাত সদস্যের টিমে আছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বোর্ডের চেয়াম্যান ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মুফতি রুহুল আমিন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসার প্রিন্সিপাল ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মাওলানা মাহফুজুল হক, জামিয়া আরাবিয়া আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মুফতি মুহাম্মদ আলী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসার প্রধান মুফতি, মুফতি এনামুল হক, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, হাইয়াতুলের সদস্য মুফতি নুরুল আমিন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল বরিশালী ও সংস্থাটির অফিস সম্পাদক সম্পাদক মাওলানা ওসিউর রহমান।

এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে কোন সমস্যার সম্মুখীন হলে অফিসকে জানানোর অনুরোধ করেছেন হাইয়া কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ