বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

সিরাজগঞ্জে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে সাইকেল আরোহী শাহরিয়ার হোসেন (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মাদরাসা শিক্ষার্থী শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওয়াশীন কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনা নামের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে শাহরিয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

তাড়াশ থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদরাসাছাত্র শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ