রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে দাতা দেশগুলোর জরুরি সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দিতে দাতা দেশগুলো জরুরি বৈঠকে বসছে আগামীকাল। তবে বাংলাদেশের দাবি, শুধু তহবিল নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে এসব দেশকে এগিয়ে আসতে হবে।

রোহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজারের স্থানীয় অধিবাসীদের জন্য সাহায্যের গুরুত্ব তুলে ধরতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে আয়োজন করেছে দাতা সম্মেলনের।

সম্মেলনে দাতা দেশগুলো দীর্ঘমেয়াদি মানবিক সাহায্যের বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। তবে বাংলাদেশ মনে করে, শুধু মানবিক সাহায্য দিলেই হবে না যেকোনও মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ চাইবে এই সম্মেলন যাতে শুধু মানবিক সাহায্যই নয়, এই সমস্যার সমাধানও যাতে হয়। রোহিঙ্গারা এদেশে আসার তিন বছর হয়েছে, তাই তাদের ফিরিয়ে নিতে কি পদক্ষেপ নেয়া যায় সেই বিষয়েও আলোচনা করার আহ্বান জানানো হবে।

বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে দ্বিপাক্ষিক, চীনকে সাথে নিয়ে ত্রিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তাতে দৃশ্যত কোনও অগ্রগতি নেই।

পররাষ্ট্র সচিব আরও বলেন, আমরা আশাবাদী তাদের ফিরিয়ে দিতে। আমরা সবভাবেই চেষ্টা করছি। এই সমস্যা সমাধানে আমরা যে সচেষ্ট রয়েছি এই জিনিসটা তাদেরকে জানাতে হবে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষতি হচ্ছে তা নিরুপণেরও উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ