মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আ.লীগ এসে যদি ভুল স্বীকার করে বা সরি বলে, তার কোনো মূল্য নেই: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি এখন কোনো গুরুত্ব রাখে না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি এখন ভুল স্বীকার করে বা ক্ষমা চায়, তাতেও কোনো মূল্য নেই। কারণ সময় শেষ হয়ে গেছে এবং দলের মনোনয়ন নেওয়ার সুযোগও আর নেই।

শুক্রবার (২ জানুয়ারি) মাগুরার নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। তবে দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনায় কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি শান্তিপূর্ণ থাকার কথাও তারা বলেনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন নেই। বিদেশে বসে দলটির কিছু নেতাকর্মী মিথ্যা তথ্য ছড়িয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, আন্দোলনের সময় তিন হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং লাখ লাখ ছাত্র-ছাত্রীকে জঙ্গি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এতে তারা তাদের অপরাধকে বৈধ দেখানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ তাদের আর গ্রহণ করবে না।

প্রেস সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না। দেশের মানুষ এখন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্রের ব্যবহার করে, শিক্ষার্থীদের ওপর সহিংসতা চালায় এবং গুম, খুন বা গণহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাকে গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। প্রকৃতপক্ষে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে নির্বাচনে অযোগ্য প্রমাণ করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ