শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সিলেটে ‘ওলামায়ে দেওবন্দ ও বরেণ্যদের চোখে আল্লামা শফি রহ.’ শীর্ষক সেমিনার ২০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 'ওলামায়ে দেওবন্দ ও বরেণ্যদের চোখে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ.' শীর্ষক সেমিনার এবং চেতনা ‘শাইখুল ইসলাম সংখ্যা’ মোড়ক উম্মোচন আগামী ২০ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন, দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলামের নবনির্বাচিত নায়েবে আমীর এবং জামেয়া দরগাহ সিলেট’র মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট কবি, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুসা আল হাফিজ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন, জামেয়া যাত্রাবাড়ী ঢাকা’র মুহাদ্দিস মুফতী রেজাউল করিম আবরার। এছাড়াও দেশের শীর্ষ স্থানীয় বরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।

ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর আহ্বায়ক সুলতান মাহমুদ বিন সিরাজ বলেন, মহতি এ আয়োজনে সকলের আন্তরিক দু’আ, পরামর্শ, সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ