শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভিক্ষার ৪০ হাজার টাকা মসজিদে দান করলেন প্রতিবন্ধী শেফালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  শেফালি খাতুন নামের প্রতিবন্ধী এক ভিক্ষুক দফায় দফায় এ পর্যন্ত ৪০ হাজার টাকা মসজিদে দান করেছেন। রাজশাহীর বাঘা এলাকার শেফালি খাতুন ভিক্ষা করে জমিয়ে মসজিদে এ টাকা দান করেন।

প্রায় ১৫ বছর আগে ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সংসার ভাঙ্গে শেফালির।অসহায় শেফালি তারপর থেকে ভিক্ষায় নেমে পড়েন। ভিক্ষে করার পর সংসার চালিয়ে অবশিষ্ট টাকা গ্রামের গোরস্থান, মসজিদে মাইক, ফ্যান কেনার জন্য টাকা দান করেন। শেফালি খাতুনের ১৫বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

শেফালি বেগম সাংবাদিকদের জানান, আমার ইচ্ছা এবার ভিক্ষা করে নিজের সংসারে খরচ করে যা বাঁচবে, সেই টাকা জমিয়ে মাদ্রাসা ও এতিমখানায় দিব। আল্লাহর ঘরে দান করলে পরকালে শান্তি পাওয়া যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ