শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা সংক্রমণের কারণে অনেক দেশেই লকডাউন চলছে। আমরা দেশে লকডাউন দিতে চাইনা। এর জন্য আপনাদের সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা পরিস্থিতিতে ভাল থাকবো।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে রবি মৌসুমে পুনঃবাসন কর্মসূচির আওতায় ১৮ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়ম মতো হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাছাড়া করোনা পরীক্ষার জন্য কাউকে ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ