শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: শতবর্ষ প্রাচীন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (৩০ নভেম্বর) সোমবার, সকাল ১০টায় স্থানীয় জামিয়া আরাবিয়া শামছুল উলূম ফরিদপুর মাদরাসা মিলনায়তনে এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলার সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্র নেতা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখা সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন সবুজ।

স্থানীয় জমিয়ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, জমিয়ত নেতা মুফতি আমির হোসাইন, মাওলানা আব্দুল হালিম, মুফতি আবুল বাশার, মুফতি কুতুবুদ্দীন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইলিয়াস, মাওলানা মুনির প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাজহারুল ইসলামকে সভাপতি, মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও মাহফুজুর রহমানকে সাংগঠনিক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত কাউন্সিলরগণ হাত তুলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ