শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসচালক ও দুই আনসার সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত দুজনের মধ্যে একজন হলো আনসার সদস্য ছানোয়ার হোসেন ও টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া। দুজনের বাড়িই গোপালগঞ্জের মুকসুদপুরে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্যোবাকো কোম্পানির একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছিল। রোববার রাত দেড়টার দিকে এলেঙ্গার জালদো ব্রিজের কাছে পৌঁছালে একটি বাস পিছন দিক থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা আনসার সদস্য ছানোয়ার হোসেন ও টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ