বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনের প্রতি তাদের সব ধরনের সমর্থন দেওয়া অব্যাহত থাকবে। জাতিসংঘের সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ দিবস উপলক্ষে এই বার্তা পাঠানো হয়।

বার্তায় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসী ও বর্বর নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ফিলিস্তিনিরা সাত দশকের বেশি সময় ধরে ইসরায়েলের নির্যাতন-নিপীড়নের শিকার। তার পরও দখলদার ইসরায়েল নতুন করে ফিলিস্তিনি ভখণ্ড দখলের পরিকল্পনা করছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ বাড়িয়েছে।

এমনকি চলমান করোনার মহামারির মধ্যেও নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে গাজা উপত্যকার লোকজনের ওপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে, বলেন ড. রুহানি।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের যে পরিকল্পনা নিয়ে ইসরায়েল অগ্রসর হচ্ছে, তাতে যে শুধু অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে তাই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাও হুমকির মধ্যে পড়েছে। অথচ দুর্ভাগ্যের বিষয় হলো- ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ