সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

জম্মু-কাশ্মীরের উন্নয়নে জেলা পর্যায়ে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জাতীয় পর্যায়ের প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা পর্যবেক্ষণে দেশটির কেন্দ্রীয় প্রশাসন বিভাগ নতুন একটি কমিটি গঠন করেছে। কমিটির অধিনে ‘কৃষি অবকাঠামো তহবিল’র অর্থায়নের এই অঞ্চলগুলোর উন্নয়ন কর্মাকাণ্ড পরিচালনা করা হবে।

একইসাথে এই কমিটি প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য সুবিধাভোগী ও প্রকল্পগুলোর নির্বাচিত তালিকা পরীক্ষা ও অনুমোদনের জন্যও সরকারকে মতামত জানাবে।

এ বিষয়ে জম্মু এবং কাশ্মীরের ২০টি জেলার জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। তারা প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার জন্য এবং একটি কার্যকর প্রকল্প প্রস্তুত করার জন্য সুবিধাভোগীদের চিহ্নিত করবেন বলে জানানো হয়েছে। তথ্যসূত্র: ইন্ডিয়া ব্লুমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ