সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

সাবেক সংস্কৃতিমন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসাতেই আইসোলেশনে আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ।

তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে সাবেক সংস্কৃতিমন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূরের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তার অবস্থা তেমন আশঙ্কাজনক নয়।’ টানা চার বারের সংসদ সদস্য নূর ২০১৩ সালের শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় আসাদুজ্জামান নূর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ