সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

উপসাগরীয় অঞ্চলে বিভেদের সমাধান ‘নাগালের মধ্যে’: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের সঙ্গে সৌদি আরবের বিরোধের সমাধান ‘নাগালের মধ্যে’ বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিশর ২০১৭ সালের মাঝামাঝি থেকে কাতারে কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে এই বিরোধের সমাধানে চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও কুয়েত।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার সৌদি আরব সফরের পর গত বুধবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসেছিলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক সম্মেলনে বলেছেন, ‘আমরা গত কয়েকদিনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। এ ক্ষেত্রে কুয়েতের অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সমর্থনের জন্যে তাঁকেও ধন্যবাদ।’

বিরোধে থাকা সব দেশগুলোর সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করার ব্যাপারেও আশাবাদী বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, একটি অস্থায়ী চুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হতে পারে।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা কুনা জানিয়েছে, এরই মধ্যে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ চলমান অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ