বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গণহারে করোনার টিকাদান কর্মসূচি শুরু রাশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার রাজধানী মস্কোতে  শনিবার থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বের কোনো দেশ  এই প্রথম গণহারে করোনার টিকা দেওয়া শুরু করলো। এ কর্মসূচিতে প্রথমেই এ টিকা দেয়া হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের। এর মধ্যে ডাক্তার, নার্স, শিক্ষক ও সমাজকর্মীরা রয়েছেন। পরবর্তীতে এই একই টিকা সবাই নিতে পারবেন।

রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, 'স্কুল ও স্বাস্থ্য সেবার জড়িত ব্যক্তিদের পাশাপাশি সমাজকর্মীদের আগে টিকাটি দেয়া হবে। যতো টিকা আসতে থাকবে, এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে।'

পরবর্তীতে এসব পেশার লোকজন অনলাইনে তালিকা ভুক্তির মাধ্যমে শহরের ৭০টি স্থানে টিকা দেয়ার জন্য বুকিং দিতে পারবেন। টিকা প্রস্তুতকারীরা বলছেন, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। এই সপ্তাহেই টিকার প্রথম দুইটি ডোজ পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন হাজার হাজার মানুষ।

রাশিয়ায় এখন পর্যন্ত ২৩ লাখ ৮২ হাজার ১২জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩০ জনের। রাশিয়ায় এই মহামারির কেন্দ্র হয়ে উঠেছে রাজধানী মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ