বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জেরুসালেমের এক গির্জায় আগুন দেয়ার সময় ইহুদিকে ধরলেন মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেমের একটি গির্জায় এক ইহুদির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলমানরা।

আজ শনিবার এ ঘটনা ঘটে। গির্জাটি হচ্ছে- জাবাল জেইতুন সংলগ্ন আল জাসমানিয়া।

আল শাহাব বার্তা সংস্থার এক প্রতিদেবনে বলা হয়, উপশহরবাসী এক ইহুদি গির্জার ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসলমানরা সেখানে উপস্থিত হন।

এ সময় ওই ইহুদিকে হাতে-নাতে ধরে ফেলেন মুসলমানরা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়, বাঁধে সংঘর্ষও। খবর পেয়ে ইসরায়েলি সেনারা এসে গির্জায় ঢুকে ইহুদি ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরানের পার্সটুডে জানায়, এর আগেও বহুবার অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। এর মাধ্যমে তারা স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ