বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবজাতকের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের উল্টোদিকের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গামছা এবং লালচে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি।

আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ওখানে নোংরা কাপড়গুলো পড়েছিল। সড়কে এমন অনেক কাপড় পড়ে থাকে তাই পথচারীদেরও কারও চোখে পড়েনি। দুপুরে কাপড়ের কিছু অংশের ভেতর থেকে নবজাতকের শরীর দেখতে পেয়ে থানায় জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাবির জগন্নাথ হলের উল্টোদিকে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি।’

তিনি আরও জানান, নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ