মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

দুই পাচারকারীসহ ১৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে দুই পাচারকারীসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৯।

আজ রোববার ভোরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল।

এসময় তাদের কাছ থেকে ভারতের রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়। এএসপি কামরুজ্জামান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।

বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র‌্যাবের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানবপাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ