বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে ‘রহস্যময়’ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০০ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অন্ধ্রপ্রদেশে রহস্যময় একটি রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। একজন মারা গেছেন। ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হচ্ছেন, সে বিষয়ে প্রশাসন থেকে তদন্তে নামা হয়েছে।

রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার ইলুরু শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২২৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। এরা ইলুরু শহরের বিভিন্ন অংশের বাসিন্দা। তাদের মধ্যে পাওয়া লক্ষণগুলো কিছুটা মৃগী রোগের মতো। এরা কেউ স্বজন কিংবা একই অনুষ্ঠানে যোগদানকারী নয়।

প্রাথমিক চিকিৎসার পর ৭০জন রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। অনেকের এখনো চিকিৎসা চলছে। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। ছয় বছরের এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিজয়াওয়াদা শহরে পাঠানো হয়েছে। চিকিৎসক দল ইলুরু শহর পরিদর্শন করেছেন এবং তারা আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষায় সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আল্লা নানি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইলুরুতে ১৫০ ও বিজয়াওয়াদাতে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। অনেকেই ১০-১৫ মিনিট পর সুস্থ হচ্ছেন। পাশাপাশি, কেউই কোভিড পজিটিভ নন।

আবার সিটি স্ক্যানেও কিছু ধরা পড়েনি। শুধু তাই নয়; আক্রান্ত হচ্ছেন আট থেকে আশি-সবাই। আপাতত সব রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই এলাকার পানি থেকে এই অজানা রোগ ছড়িয়েছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ