শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শাহজীবাজার স্টেশন মাস্টার কাইয়ুম ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার শেষে লাইন মেরামত করা হয়। রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু করে। এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এর প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব) এর প্রধান প্রকৌশলী মুহা. সুবক্তগীনকে। চার সদস্য বিশিষ্ট এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরটি বিভাগীয় তদন্ত কমিটি। এর প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটিকেও ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মুহা. সুবক্তগীন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে। একটি লাইন স্বাভাবিক হয়েছে। রাতেই ট্রেন চলাচল শুরু করা হবে। রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছালে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে ২টি তেলের ট্যাংক লিকেজ হয়ে তেল পড়তে থাকে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষ, শিশুরা বালতি, মগ, হাড়ি নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই রাস্তায় ভেসে যাওয়া তেলও সংগ্রহ করেন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলীত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, লিকেজ হওয়া দু’টি ট্যাংকে প্রায় ৮০ হাজার লিটার তেল ছিল। যার অধিকাংশই পড়ে গেছে। এ তেলের বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ