বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অসন্তোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দলের প্রতিবন্ধকতার কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, 'স্থানীয় সরকারের নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের নিয়মিত হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। বিএনপির প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প রাতের অন্ধকারে আওয়ামী লীগের কর্মীরা ভেঙে ফেলছে। বিভিন্ন জায়গায় এজেন্টদেরও হুমকি দেওয়া হচ্ছে।'

তিনি আরো বলেন, 'এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্নিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।' প্রিন্স বলেন, 'বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি। জনগণের মধ্যে বিরাজমান ভোট আতঙ্ক নয়, ভোট উৎসব সৃষ্টি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ