সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ভাস্কর্য ইস্যূতে প্রধানমন্ত্রী বরাবর আল্লামা মাহমুদুল হাসানের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পত্র পাঠিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড  বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়ার চেয়ারম্যান, রাজধানী গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজ (৮ ডিসেম্বর) মঙ্গলবার বেফাকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী আওয়ার ইসলামকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী জানান, বাংলাদেশ সচিবালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যলয়ে একাধিক মাধ্যমে পত্রটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে।

গত শনিবার (৫ ডিসেম্বর) আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে দেশের চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সঙ্কট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  ভাস্কর্য ইস্যুতে ৫টি প্রস্তাব ও ৩টি সিদ্ধান্ত নিয়েছিলেন উপস্থিত আলেমগণ।  সে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ পত্র প্রেরণ করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ