শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে সব ফেরি চলাচল বন্ধ ছিল। ভোরের দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু করে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা পড়ায় পদ্মার দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করে। বর্তমানে এ নৌরুটে তিনটি রোরো ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মুহা. সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ