শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চরমপন্থা দমনের নামে ফ্রান্সে এবার ‘মুসলিমবিরোধী’ আইন প্রণয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তেজনার মধ্যে চরমপন্থাকে দমন করতে একটি আইনের কথা বলে আসছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অবশেষে সেই আইনটি প্রণয়ন করা হয়েছে।

এতে কোনো ধর্মের মানুষের কথা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে মুসলমানদেরকে টার্গেট করেই যে আইনটি প্রণনয় করা হয়েছে, তা অনেকটা স্পষ্ট। তাই ইতোমধ্যেই এ নিয়ে বিতর্ক উঠেছে।

ফরাসি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, তার রক্ষাকবচ হবে এই আইন। কোনো ধর্মের বিরুদ্ধে এই আইন নয়। চরমপন্থা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে আইনটিতে।

আইনে বলা হয়েছে, শিশুদের বয়স ৩ বছর হলেই তাকে স্কুলে ভর্তি করাতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ঘরোয়া শিক্ষার ব্যবস্থা করা যাবে না। মূলত ঘরের মধ্যের এই ‘অপ্রকাশ্য’ স্কুলই শিশুদের মনকে চরমপন্থার দিতে ধাবিত করে বলে মনে করছে ফ্রান্স সরকার।

মসজিদগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে, এমন বিধান রাখা হয়েছে নতুন এই আইনে। তাতে করে সরকার এগুলোর ওপর সম্পূর্ণভাবে নজরদারি আরোপ করতে পারবে। মসজিদগুলোর অর্থের উৎস এবং আয়-ব্যায় প্রকাশ করতে হবে।

আইনটির মাধ্যমে নারীদের হিজাব পরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে, তবে সরাসরি নিষিদ্ধ করা হয়নি। বলা হয়েছে, মার্কেট, সুইমিং পুলসহ বিভিন্ন জায়গার জন্য নির্ধারিত পোশাক পরতে হবে। কোনোভাবেই এর অন্যথা করা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ