শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

জুমার দিনে মৃত্যুর ফজিলত বিষয়ে নবীজি করিম সা. যা বলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার দিনের গুরুত্ব ইসলামে অপরিসীম। এর ফজিলতও কম নয়।  এ দিনে মৃত্যুবরণ করলেও রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামতের অনন্য ছোঁয়া। এ ব্যাপারে হাদিসে এসেছে- হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা হতে নিরাপদ রাখেন। -মুসনাদে আহমদ, তিরমিজি, বাইহাকি

পবিত্র এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, ফিতনা দ্বারা কবরের মুনকার-নাকিরের জিজ্ঞাসাবাদ অথবা কবরের আজাবকে বুঝানো হয়েছে। হযরত আবু নুআইম ইস্পাহানি তার হিলয়া নামক গ্রন্থে হযরত যাবের রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে কবরের আযাবের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আল্লাহ তাআলা আমাদেরকে এ দিনের পবিত্রতা রক্ষা করার তাওফিক দিন। ইমানের সঙ্গে এ দিনে মৃত্যু নসিব করুন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ