শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

জেনে নিন নখ কাটার উত্তম পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবার। সেজন্য পরিস্কার পরিচ্ছন্নতা স্বাভাবিকভাবে এ দিনেই করে থাকি। হাত-পায়ের নখ কাটাও পরিস্কার-পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ নখ কাটা যদি সুন্নত তরিকায় হয় তাহলে আমরা ছওয়াব পাব।

আসুন জেনে নিই হাত-পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি: ১. সপ্তাহে একবার (হাত পায়ের) নখ কাটা সুন্নত। ২. শুক্রবার জুমার নামাযে যাওয়ার আগে নখ কাটা সুন্নত। সূত্র: শরহুস্ সুন্নাহ, হাদিস নং ৩০৯০ ও ৩০৯১।

হাতের নখ কাটার পদ্ধতি: উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃ্দ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। সূত্র: ফাতওয়ায়ে শামী, ৬: ৪০৬, ফাতওয়ায়ে আলমগীরী, ৫: ৩৫৮।

পায়ের নখ কাটার পদ্ধতি: ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

বি. দ্র. ৩ ও ৪ নং এর বিষয়বস্তু সরাসরি হাদিসের কিতাবে না থাকলেও জুতা পরিধান ও জুতা খোলার হাদিসে যে কারণ দর্শানো হয়েছে সে কারণ এ পদ্ধতিতেও পাওয়া যায়, তাই সুন্নাতের আকিদা না রেখে আমল এরুপ করা ভাল। সূত্র: বুখারী শরীফ, হাদিস নং ৫৮৫৫,

তথ্যসূত্র- দারসে মানসুর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ