শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

ভালুকায় আল্লামা হিফজুর রহমান মুমিনপুরীর ইসলাহি মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ

ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আরাবয়া মাদীনাতুল উলূম (ওয়াহেদ নগর মাদরাসার) ও ডাকাতিয়া ওয়াহাতুন নিসা মহিলা মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলে ইসলাহি বয়ান পেশ করবেন ঢাকার জামিআ রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম, হারদুঈ হযরতের বিশিষ্ট খলিফা মাওলানা হিফজুর রহমান মুমিনপুরী।

আগামী শনি-রবিবার (১২-১৩ ডিসেম্বর) মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী এ মাহফিলের প্রথমদিন তিনি প্রধান মেহমান হিসেবে ইসলাহি বয়ান পেশ করবেন।

ওইদিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হাফেজ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন,রাহমানিয়া বাইতুন নূর জামে মসজিদ, ঢাকার খতিব মাওলানা রহমতুল্লাহ আশেকী। ময়মনসিংহ মুক্তাগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি আবদুল খালেক, ও মাওলানা মুহাম্মাদুল্লাহসহ স্থানীয় আরও উলামায়ে কেরাম।

No description available.

উপস্থিত থাকবেন ময়মনসিংহ ১১ এর সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দীন আহমেদ ধনু। (এমপি) দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস আল্লামা আবদুল হক, মুহতামিম জামিয়া ফয়জুর রহমান (র.) ময়মনসিংহ। এছাড়াও থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা যুবায়ের আহমাদ, মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, কারি আহসানুল্লাহসহ স্থানীয় আরও উলামায়ে কেরাম।

দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভালুকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্জ এম এ ওয়াহেদ! মাহফিলে আলেম উলামা ও সর্বস্তরের মুসলমানদের শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম আলহাজ্জ হাফেজ ওয়াহিদুল ইসলাম!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ