শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভয়বহ করোনায় বিশ্বব্যাপী সংক্রমণ প্রায় ৭ কোটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যত সময় গড়াচ্ছে ততই যেনো শক্তিশালী হচ্ছে এই করোনা ভাইরাস। প্রায় ১ বছর হতে চললো সংক্রমণের বয়স, এর মধ্যেই ভাইরাসটি পৌঁছে গেছে ৭ কোটি মানুষের শরীরে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ (বাংলাদেশ সময় ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা) তথ্যানুযায়ী, পৃথিবীব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ৩২ হাজার মানুষ। একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৫২৭ জন।

মৃত্যু এবং সুস্থ হয়ে ওঠা বাদ দিলে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় আছেন ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৩৫১ জন। এর মধ্যে স্বাভাবিক অবস্থায় আছেন ১ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৪৬১ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৯০ জন। চিকিৎসকরা এদের ফিরে আসার ব্যাপারে ইতিবাচক নন।

ইউরোপের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রে এখন চলছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউ যখন তুঙ্গে তখন সারা পৃথিবীতে একদিনে আক্রান্ত হতো ২ থেকে ৩ লাখ মানুষ। দ্বিতীয় ঢেউয়ের এই শক্তি এতটাই প্রবল যে, দৈনিক সংক্রমণের হার পৌঁছে গেছে প্রায় ৭ লাখে। গতকাল ৯ ডিসেম্বর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৭২ জন। ৪ ডিসেম্বর আক্রান্ত হয়েছিলেন এ যাবতকালের সর্বোচ্চ ৬ লাখ ৯৫ হাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ