শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন ইউপি সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের ধাক্কায় আলমগীর হোসেন মৃধা (৫৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুমকি-বাউফল সড়কে থানা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলমগীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও বশিরিয়া আলিম মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আলমগীর হোসেনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে তার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।থানা পুলিশ ঘাতক বাইকচালক রুবেল কাজীকে (২৮) আটক করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ