বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

চরমোনাই মরহুম পীরকে নিয়ে হানিফের বক্তব্যের প্রতিবাদ ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের দেওয়া বক্তব্যে চরমোনাইয়ের পীর মরহুম সৈয়দ মুহাম্মদ ফজলুল করীমকে রাজাকারের সহযোগী বলে মন্তব্য করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

সংগঠনটি বলছে, মাহবুবুর আলম হানিফের এই বক্তব্য অসত্য, বাস্তবতা বিবর্জিত। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবির, সহ-সভাপতি মুহাম্মাদ নূরুজ্জামান সরকার ও সেক্রেটারি আরিফ বিন মেহের উদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

তারা বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের (সাবেক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীমকে ১৯৭১ সালে পাকিস্তানের সহযোগিতা করে চরমোনাই মাদরাসায় আশ্রয় নেয়া মা-বোনদেরকে গনিমতের মাল বলে ফতোয়া দিয়েছেন বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বক্তব্য কাল্পনিক, অসত্য, বাস্তবতা বিবর্জিত, নির্লজ্জ মিথ্যাচার।’

এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ইসলাম-বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা। সংগঠনটি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ