শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

ভাইয়ের লাশ দেখতে যাওয়ার পথে বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলীতে ভাইয়ের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে যাওয়ার পথে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বোন জোসনা বেওয়া (৫৫) নিহত হয়েছেন। এ সময় আহত আরও তিনজন হয়েছেন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নেপালতলি ব্রিজ এলাকায় গাবতলী-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, জোসনা বেওয়া গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এরফান আলীর স্ত্রী। তার (জোসনা) চাচাতো ভাই পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি গ্রামের আজিজার রহমান মাস্টার মারা যান। শুক্রবার দুপুরে জোসনা ও তার বেয়ানসহ চারজন তার চাচাতো ভাইয়ের জানাজায় যাচ্ছিলেন। তারা গাবতলীর নেপালতলি ব্রিজের কাছে গাবতলী-সারিয়াকান্দি সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জোসনা বেওয়া নিহত হন। আহত হন তার বেয়ান রেজদা বেগম, তার স্বামী ও ছেলে ভাগ্নে। পুলিশ আহত মা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়।

সিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আহত রেজদা বেগমের অবস্থা আশংকাজনক।

গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত জোসনা বেওয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ